পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

দিল্লি ডায়ালগ এবং ইন্ডিয়ান ওশান ডায়ালগে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভারতে যাওয়ার কথা ছিল। তিনি এ সফর বাতিল করেছেন।
সফর বাতিলের কারণ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর সূত্র জানিয়েছে, আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান রয়েছে। সেজন্য তার দেশে থাকা জরুরি। এ কারণেই তিনি সফর বাতিল করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য তিনি ভারতে যাচ্ছেন না। মন্ত্রী না গেলেও বাংলাদেশের প্রতিনিধিদলের সফর বাতিল হচ্ছে না। মন্ত্রণালয়ের আমেরিকান উইংয়ের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল দিল্লি সফরে যাচ্ছে।