
চলতি বছরের হজ কার্যক্রমে (১৪৪০ হিজরী) নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত ১৩টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ ডিসেম্বর ৭টি ও ১৭ ডিসেম্বর ৬টি হজ এজেন্সির শুনানি অনুষ্ঠিত হবে। অভিযুক্ত এজেন্সির স্বত্বাধিকারী/মালিক এবং অভিযোগকারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
১৫ ডিসেম্বর যে ৭টি এজেন্সিকে শুনানিতে অংশগ্রহণ করতে ডাকা হয়েছে সেগুলো হলো- পারাবাত ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড, নিউ এয়ার বাংলাদেশ, ঢাকা শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস, ফার্স্ট ওয়ান ইন্টারন্যাশনাল, হামিম ট্রাভেলস এন্ড ট্যুরস ও সুবর্ণলতা এয়ার ট্রাভেলস।
১৭ ডিসেম্বর যে ৬টি এজেন্সিকে শুনানিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে সেগুলো হলো- আল রায়হান এয়ার ইন্টারন্যাশনাল, এমএস শামসুদ্দিন ওভারসিজ, ওয়েলকাম এয়ার ইন্টার্নেশনাল, দারুল ইহসান হজ্ব কাফেলা ট্র্যাভেল এন্ড ট্যুরস, তাইফুর রহমান ট্রাভেলস ও স্বদেশ ওভারসিজ।
