জ্বরে আক্রান্তদের ঢাকা ছাড়ার আগে রক্ত পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে বাড়ি যেতে প্রস্তুত জ্বরে আক্রান্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে তবেই ঢাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তিনি এই আহ্বান জানান।
আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরে আসা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাতের পর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই কথা জানান। ঈদ উপলক্ষে রাজধানী থেকে মানুষ বাড়ি যেতে শুরু করায় সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বলে মন্ত্রী উল্লেখ করেন।
সরকারি হিসাব বলছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ জনের।