
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৪৪ ওভার শেষে ৮ উইকেটে ১৯১ রান আফগানদের।
সাকিবের পঞ্চম উইকেট পূরণ হওয়ার পরের ওভারে মোস্তাফিজুর রহমান ফিরিয়েছেন রশিদ খানকে। ২ রানে তাকে মাশরাফি মুর্তজার ক্যাচ বানান বাঁহাতি পেসার।
সাকিবের ৫ উইকেট
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান। একই আসরে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া এলিট ক্লাবে যোগ দিলেন তিনি, যেখানে আছেন যুবরাজ সিং ও কপিল দেবের মতো খেলোয়াড়রা। বাঁহাতি স্পিার তার নবম ওভারে স্টাম্পিং হলেন নাজিবউল্লাহ জাদরান। ২৩ বলে দুটি চারে ২৩ রান করেন তিনি।
লিটনের সরাসরি থ্রোতে ষষ্ঠ উইকেট
স্বস্তিতে বাংলাদেশ। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে কাবু হওয়া আফগানিস্তান দাঁড়াতে পারছে না। লিটন দাসের দুর্দান্ত থ্রোতে ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে। ৩৬তম ওভারের প্রথম বলে রান আউট হয়েছেন ইকরাম আলী খিল। ১১ রান করেছেন তিনি।
সামিউল্লাহ শিনওয়ারির বিরুদ্ধে মেহেদী হাসান মিরাজের এলবিডাব্লিউর আবেদন আম্পায়ার সাড়া দেননি। এই সুযোগে রান নিতে চেষ্টা করেন ইকরাম। কিন্তু সামনে এগিয়ে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে ফিরে আসতে হয় তাকে। সীমানায় ঢোকার আগেই লিটন তার স্টাম্প ভাঙেন।
আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭
আফগানিস্তান: ৪৭ ওভারে ২০০/১০।
