
ঢাকা- ৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদের মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি। শেষ পর্যন্ত ধানের শীষ মিছিল করতে না পারলেও লাঙ্গলের সমর্থকরা দফায় দফায় মিছিল করেছে।
তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, কোনো সংঘর্ষ চাই না। সেজন্য নেতাকর্মীরা শান্ত রয়েছে। তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেন।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন সালাহ্উদ্দিন আহমেদ। তবে পুলিশি বাধার কারণে মিছিলটি বাসার সামনে থেকে অগ্রসর হতে পারেনি। এসময় তাকে বারবার উপস্থিত পুলিশের উর্ধ্বতন পুলিশের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
এই পরিস্থিতিতে বেলা সাড়ে ১০টার দিকে লাঙ্গলের একটি মিছিল সেখানে এলে পরিস্থিতি উত্তেজনায় রুপ নেয়। লাঙ্গলের ওই মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ মিছিলটিকে সরিয়ে দিলে কোনো ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এদিকে ধানের শীষের নেতাকর্মীরা মিছিল করতে না পারলেও বেশ কয়েক দফা মিছিল করেছে লাঙ্গল প্রতীক সমর্থিত নেতাকর্মীরা। তারা সালাউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসভবনের সামনে দিয়ে বেশ কয়েকবার মিছিল নিয়ে যায়।
বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে বড় একটি মিছিল সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যান লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় পুলিশকে সালাউদ্দিন আহমেদের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে।
