
সোমবার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পঁচা–বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে খিলগাঁও এর ট্রেডিশন বিডি রেস্টুরেন্টকে ১০০,০০০/-, বৈশাখী রেস্টুরেন্টকে ৩০,০০০/-, আল রহমানিয়া বিরিয়ানী এন্ড কাবাব ঘরকে ৩০.০০০/- এবং মুক্তা বিরিয়ানী ঘরকে ৪০,০০০ টাকা জরিমানা করেন।
