
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি। তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছিল রাজধানীবাসী। বুধবার রাতের বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর মধ্যে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপর শুরু হয় ঝড়ো হাওয়া বজ্রসহ মুসলধারে বৃষ্টি।
সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা থাকলে সেটা মেঘের দেখা আর পাওয়া যায়নি। অবশেষে রাতে নামলো বৃষ্টি।রাত হওয়ায় রাজধানীর রাস্তায় জনসমাগম কম থাকায় বৃষ্টিতে দুর্ভোগ তুলনামূলক কম।
