চীন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহায়তা কর‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।
রোরবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা ব‌লেন তিনি।
চীনা রাষ্ট্রদূত ব‌লেন,রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শিঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন,বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।