
বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়েছে বাস।এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দুজন রাস্তার পাশে কর্মরত শ্রমিক এবং তিনজন বাসের যাত্রী বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ।
