শুভ উদ্বোধন সনি-র‌্যাংগ্‌স গুড লাক প্রমোশন এর

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিঃ যা সনি-র‌্যাংগ্‌স নামে সর্বাধিক পরিচিত, আজ সোমবার, বিকালে আগত ঈদ উল ফিতর ও ১২তম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ উপলক্ষ্যে সনি-র‌্যাংগ্‌স সোনারতরী টাওয়ারে সনি-র‌্যাংগ্‌স গুড লাক প্রমোশন ২০১৯” শিরোনামে তাদের নতুন বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
র‍্যাংগস ইলেকট্রনিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিস. বিনাজ হোসেন উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার প্রধান – মিঃ এলেক্স ই; র‍্যাংগস ইলেকট্রনিক্স লিঃ এর জেনারেল ম্যানেজার, মার্কেটিং এন্ড সেল্স তানভীর হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং মোহাম্মদ জানে আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার, সেল্স ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরী সহ র‍্যাংগস গ্রুপ অব কোম্পানীজ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সনি হেড কোয়াটার, সিঙ্গাপুর এ সনি প্রেসিডেন্ট মিঃ আতসুশী এন্দো এবং র‍্যাংগস গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান আকতার হোসেন এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতামূলক চুক্তি অনুযায়ী সনি বাংলাদেশের বাজার থেকে ৫০ হাজার রেডিয়েশনযুক্ত সনি সিআরটি টিভি উঠিয়ে নিয়ে তার পরিবর্তে ব্যবহারকারীদের জন্য ১০,০০০ টাকা থেকে ২৫০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি এবং র‍্যাংগস গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ঐসব ক্রেতাদের জন্য একই সাথে ১৫,০০০ টাকা থেকে ৬১,৯০০ টাকা সাবসিডাইস্ড এক্সচেঞ্জ মূল্যে কেলভিনেটর/ র‍্যাংগস ফ্রিজ, এক্সচেঞ্জ বিহীন প্রতিটি সনি ক্রেতাদের জন্য সাবসিডাইস্ড মূল্যে কেলভিনেটর/ র‍্যাংগস এসি এবং ফ্রিজ সরবরাহের লক্ষ্যে বাংলাদেশী মুদ্রায় সর্বমোট প্রায় ১০৫ কোটি টাকার ভর্তূকি বাজেটের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ভিত্তিতে, সনি-র‍্যাংগস এর সকল পণ্যে আকর্ষণীয় বিশেষ মূল্যে অফার প্রাইজ সহ আরো নানা ধরণের আকর্ষণীয় প্রমোশনাল অফার ডাবল এক্সচেঞ্জ অর্থাৎ পুরনো ১টি সনি টিভি বদলে পছন্দের নতুন সনি/ র‍্যাংগস টিভি এবং কেলভিনেটর/ র‍্যাংগস ফ্রিজ, ডাবল বান্ডেল অর্থাৎ ১টি সনি টিভি ক্রয়ের সাথে সাথে পছন্দের কেলভিনেটর/ র‍্যাংগস এসি এবং ফ্রিজ, ডাবল ফ্রি গিফ্ট অর্থাৎ ১টি সনি টিভির সাথে ২টি একদম ফ্রি উপহার,মাল্টিপল ইএমআই অর্থাৎ ২৬ টি ব্যাংকের ক্রেডিট কার্ড -এ ০% সুদবিহীন ৬ টি হতে ১২ টি কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা -এই সব কিছুর সমন্বয়ে সনি-র‌্যাংগ্স গুড লাক প্রমোশন ২০১৯ বিক্রয় কার্যক্রমের সূচনা করা হয়।
আজ থেকে হতে একযোগে দেশব্যাপী সনি-র‍্যাংগস -এর সকল বিক্রয় কেন্দ্রে এই অফারের সকল সুযোগ-সুবিধা পাওয়া যাবে। গত ৩৪ বছর ধরে র‍্যাংগস ইলেকট্রনিকস্ লিঃ অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত জাপানীজ ব্রান্ড -এর সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। সম্মানিত ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে সনি-র‍্যাংগস -এর দেশব্যাপী ৮৭ টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০ টিরও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে।