জনগণের নিরাপত্তার প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে। তিনি আরও বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না। নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।