
আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন উইন্ডিজের দুই ওপেনার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এ ইতিহাস গড়েন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপ।
ইনিংসের ৪৩তম ওভারে এ ঐতিহাসিক রেকর্ড গড়েন তারা। এই জুটিতে ৪৭.২ ওভারে ৩৬৫ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান ৩০৪ রানের জুটি ছিল এ ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ রানের জুটি। ২০১৮ সালের ২০ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে এ রেকর্ড গড়েছিলেন তারা।
রোববার আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাস্টল এভিনিউতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ক্যারিবীয় দুই ওপেনার। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে খেলতে নেমে মেইডেন সেঞ্চুরি তুলে নেন জন ক্যাম্পবেল। ২০১৬ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া শাই হোপ ক্যরিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমে পঞ্চম সেঞ্চুরি করেন।
তার বিদায়ের চার রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার শাই হোপ। প্যাভেলিয়নে ফেরার আগে ১৫২ বলে ২২টি চার ও দুটি ছক্কায় ১৭০ রান করেন শাই হোপ।
