বিএনপি আ.লীগের মতো করে দেশ পরিচালনা করছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম শরীয়তপুরের একটি নাগরিক সভায় বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, “বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি-এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না”।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই রাজনৈতিক অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক এ্যাড. মোহাম্মদ রুহুল আমিন ও সঞ্চালনা করেন সদস্য সচিব সবুজ তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন, নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মোর্শেদ এবং বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা।