
দেশবাংলা ডেস্ক :
অফিসে জরুরি মিটিং চলাকালীন, খাওয়ার সময় বা ঘুমের মধ্যেও অনেকের হেঁচকি নিয়ে সমস্যা হয়। আর তখন একটা চরম বিব্রতকর, অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। আপনাকেও হয়তো কখনো না কখনো হেঁচকি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই রকম পরিস্থিতিতে হঠাৎ করে হেঁচকি বন্ধ করতে হলে কী করবেন? আসুন জেনে নিন এমন ১০টি উপায়, যেগুলোর যে কোনো একটি কাজে লাগালেই এই সমস্যার থেকে দ্রুত রক্ষা পাওয়া যায়।হেঁচকি আসলে সাথে সাথে ১ চামচ মাখন বা চিনি খেয়ে নিন। হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে।
বেশি করে পানি খান। বিশেষ করে এই সময় ঠাণ্ডা পানি খেলে হেঁচকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যায়।
হেঁচকির সমস্যা শুরু হলে নিশ্বাস নেয়ার সময় নাক হালকা চাপ দিয়ে চেপে ধরুন। এই পদ্ধতি হেঁচকির সমস্যা কমাতে সাহায্য করবে।
হঠাৎ করে হেঁচকি শুরু হলেই, লম্বা শ্বাস নিয়ে নাক-মুখ বন্ধ রেখে বাতাস ভেতরে বেশ কিছু ক্ষণ রাখুন। যত ক্ষণ সম্ভব দম ছাড়বেন না। সমস্যা কমে যাবে।
হেঁচকির সমস্যা শুরু হলে হাতের কাছে কাগজের ব্যাগ বা বড় প্যাকেট থাকলে তার ভেতরে মাথা ঢুকিয়ে নিশ্বাস নিন। কিছুক্ষণের মধ্যেই হেঁচকি বন্ধ হয়ে যাবে।
লম্বা শ্বাস নিন। এবার হাঁটুকে বুকের কাছাকাছি এনে দুই হাত দিয়ে জড়িয়ে ধরুন। কয়েক মিনিট এ ভাবেই থাকুন। এই পদ্ধতিতে হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে।
হেঁচকি বন্ধ করতে লেবুর রসের সঙ্গে সামান্য আদার কুঁচিও একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে কিছু ক্ষণের মধ্যেই সমস্যা কমে যাবে।
হঠাৎ করে হেঁচকি শুরু হলেই, দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে যত ক্ষণ সম্ভব দম বন্ধ করে থাকুন। দেখবেন হেঁচকি নিমেষেই বন্ধ হয়ে গিয়েছে।
দ্রুত হেঁচকি বন্ধ করার জন্য এক টুকরো লেবু কিছু ক্ষণ চুষুন। এটি হেঁচকি বন্ধ করতে খুবই কার্যকর একটি উপায়।
মুখের ভেতরে উপরের অংশটিতে ভাল করে মালিশ করুন। প্রয়োজনে গলার পেছনের অংশে হালকা মালিশ করুন। এই পদ্ধতিতে হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে।
