মুসলিমদের বিভেদে শত্রুরা সুযোগ নিচ্ছে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

মোজতবা খামেনি বলেন, ‘এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা মুসলিম উম্মাহর বিভক্তি এবং তাদের শক্তির দুর্বলতাকে কাজে লাগাতে চায়, যাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।’বিবৃতিতে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে-এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বানও জানান ইরানের সর্বোচ্চ নেতা।

মোজতবা খামেনি প্রশ্ন তোলেন, ‘মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং শক্ত হাতে হাত মেলাত, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো, দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?’ তিনি আরও যোগ করেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলের আশপাশের জাতি ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে তাদের ঐক্য প্রতিষ্ঠা করত, তবে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন বদমাশরা কি তাদের জমি ও সম্পদের ওপর নজর দেওয়ার দুঃসাহস পেত?’

মোজতবা খামেনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের প্রকৃত শত্রুকে চিনতে পারেন, শত্রুর পরিকল্পনাগুলো বোঝেন এবং তাদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ভুয়া ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের চরম শত্রু।’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আরও বলেন, ‘তারা কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের শত্রুই নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বৈরিতা পোষণ করে।’