লুট হওয়া পিস্তল-গুলিসহ যাবজ্জীবন আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১১গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছোট নিশান কে গ্রেফতার করে। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু ১৯ আগষ্ট (বুধবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল ১৮ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল সহ দ্রুত পালিয়ে যাওয়ার সময় প্রঃ ছোট নিশান (৩০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে জুলাই গণ-অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ০১টি পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলা রয়েছে। সে সব মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান র‌্যাব।