“৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬”

১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে আয়োজিত “৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে মোট ৩৮টি দল অংশগ্রহণ করছে।

আজ (১৯ মে) সকাল ১০:০০ ঘটিকায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশন-এর সভাপতি মো. ফাইজুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান, পিএসসি।

এছাড়া আগামী ২১ মে ২০২৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি।