
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৭ জন।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
এছাড়া সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৮৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
