
নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কক্সবাজার রামুতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের আজ শেষ অনুশীলন হয়েছে।
শনিবার (৯ মে) সকালে এ প্রশিক্ষণ এর শেষ অনুশীলন শুরু হয়।
ঢাকার যাত্রাবাড়ি থেকে আগত প্রশিক্ষণার্থী শামীম বলেন, এই প্রশিক্ষণ সম্বন্ধে অনেকে নেগেটিভ বক্তব্য দিয়েছেন। কিন্তু সেগুলো মোটেও সঠিক নয় বরং এই প্রশিক্ষণ এর মাধ্যমে আমরা দেশের যে কোনো প্রয়োজনে নিজেরা এগিয়ে যেতে পারবো।
প্রশিক্ষণার্থীরা বলেন, এখানের পরিবেশ খুব সুন্দর এবং নিয়ম মাফিক সব কিছু করা হয়ে থাকে, কোনো অনিয়ম নেই। সরকার যদি এমন কোর্স সবসময় চালু রাখে তাহলে দেশের যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং আত্ননির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিকেএসপির রামু কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উপ পরিচালক রোকন উদ্দীন আহমেদ, কারাতে কোচ মোহাম্মদ নায়েমুর রহমান, জুডো কোচ কে কে মারমা, তায়কোয়ানডো কোচ রেদোয়ান রাতুল, শ্যুটিং কোচ জামিউল খান ,কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামীকাল চতুর্থ ব্যাচের সমাপনী হবে।
চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের ছবি

কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে চতুর্থ ব্যাচে ৪টি গ্রুপে মোট ১৩৫ জন প্রশিক্ষণ নিবেন।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপির মাধ্যমে সারা দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।
