কলকাতার বিমানবন্দরের প্লেন ওঠা-নামা বন্ধ

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ থাকবে দুইদিন। ইতোমধ্যেই শুক্রবার (০৩ মে) রাত সাড়ে ৯টা থেকে পরের দিন শনিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটিতে থাকা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) মধ্যরাত থেকে ওড়িষ্যার (বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর) ভুবনেশ্বর বিমানবন্দরেও সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্যের উপকূলীয়সহ বিশাল একটি এলাকায় ভয়ঙ্কর রকমের ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।