
ভারতের ফের মাওবাদী হামলার ঘটনা ঘটেছে ৷ এবার মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলায় নিহত হয়েছে ১৬ ভারতীয় জওয়ান ৷ জানা গিয়েছে পুলিশের দুটি পেট্রোলিং গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান
বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ৷ ওই গাড়িতে মোট ২৫ জন সুরক্ষাকর্মী ছিলেন ৷ লোকসভা নির্বাচনের মাঝেই এমন ঘটনায় সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন ৷
আইইডি হামলার পরই পুলিশকে লক্ষ করে গুলি ৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণস্থলে এখনও মাওবাদীদের সঙ্গে সুরক্ষাকর্মীদের গুলির লড়াই চলছে ৷
বুধবার সকাল থেকেই গড়চিরৌলিতে চলছে মাওবাদী কার্যকলাপ ৷ সকালেই মাওবাদীরা গড়চিরৌলি জেলাতেই এক সড়ক নির্মাণ সংস্থার ২৫টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনাটি ঘটেছে দাদাপুরে ৷ গড়চিরৌলিতে একদিনে ২ মাওবাদী হামলার ঘটনা ৷




