মহান স্বাধীনতা দিবসে অঙ্গীকার হোক সমৃদ্ধি অর্জনের

তাসনিম তাপসী

আজ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। বাংলার সবচেয়ে বড় অর্জন এই স্বাধীনতা। ৯ মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল এই দেশ। ঝরেছিল ৩০ লাখ প্রাণ। চরম নির্যাতিত হয়েছিল দুই লাখ মা-বোন। এই বিশাল ত্যাগের বিনিময়ে ১৯৭১ সাল আমাদের জন্য নিয়ে এসেছিল মুক্তি। পাকিস্তানি অপশাসন, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, কীভাবে রক্তস্নাত সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে ছিলো। যে সংগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয়েছিলো ২৫ মার্চের মধ্যরাত্রি তথা ২৬ মার্চ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় একাত্তরের বজ্রকঠিন সংগ্রাম ও হিরণ¥য় বিজয়ের কথা। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভ‚খণ্ডের সমš^য়ে নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াইয়ের কথা। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের বলদর্পী হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তস্নাত সংগ্রাম শুরুর মধ্যদিয়ে শত শত বছরের আকাক্সক্ষা পূরণে অগ্রসর হয়েছিলো এ ভূখণ্ডের বঞ্চিত ও শোষিত গণমানুষ।

যে অঙ্গীকার এবং স্বপ্ন নিয়ে এই দেশের মানুষ মুক্তি ছিনিয়ে এনেছিল, তারা সে মুক্তির দিশা আজও পায়নি। বারবার হোঁচট খেয়েছে এবং বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এ দেশের সাধারণ মানুষ বারবার ঠকেছে। যারা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার দায়িত্ব হাতে নিয়েছে, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছে। এই দুর্ভাগ্য যেন কাটছেই না।

এ রকম এক অবস্থায় পুরো জাতি যদি মতপার্থক্য ভুলে সবার জন্য সহনীয় একটি রাষ্ট্র নির্মাণ করতে পারে, তাহলেই স্বাধীনতা দিবস তার মর্যাদা ফিরে পাবে। উগ্র রাজনীতি কখনোই মানুষকে মুক্তির দিশা দেখায় না। আমাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতির ওপর নির্ভর করেই নির্মাণ করতে হবে আগামীর বাংলাদেশ। বিদেশি প্রেসক্রিপশনে নয়। নানা ধরনের উগ্র মতবাদের হাতছানিতে তরুণ প্রজন্ম দিগ্‌ভ্রান্ত হবে না—এই হোক আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

বলা দরকার, স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বিপুলভাবে অর্থনীতির সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে অগ্রসর হচ্ছে। দেশের কৃষি, শিক্ষা, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ঘটেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে তারুণ্য। প্রজন্মের পর প্রজন্ম এ চেতনা অব্যাহত থাকলে তা হবে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জনের একটি। অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এভাবেই প্রকৃত ও কার্যকর ভিত রচিত হোক এটাই কাম্য।