ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর ইসরাইলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরাইলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক ‍‍আক্রমণকারী ড্রোন‍‍ পাঠানো হয়েছে।

এ ছাড়া উত্তর ইসরাইলের মানারা ও জার‍‍`ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।