
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় গত ২৫ এপ্রিল ২০১৯ থেকে “চতুর্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আজ ৩০ এপ্রিল ২০১৯ তারিখ আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (হেড অব গেমস এন্ড স্পোর্টস ওয়ালটন গ্রুপ) জনাব ইকবাল বিন আনোয়ার ডন ,বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ,প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান আ.ন.ম. ওয়াহিদুল দুলাল ,প্রতিযোগিতা কমিটির সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের কর্মকর্তাগণ
বিকাল ০৩.৩৫ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩১-২২ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দলের পক্ষে আজাদ হোসেইন ১১ টি গোল ও বিজিত দলের পক্ষে সংগ্রাম হোসেন সাইফ ১৫ টি গোল করে
প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার উচাথয়াই মারমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন
