রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারি জোরদার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের কার্যক্রম ও চলাফেরার ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

কামারুম মুনিরা আরও জানান, নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।

ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।