গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও তিন বাহিনীর মহাপরিচালক

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর মহাপরিচালক (ডিজি)।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তাঁদের সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ওই রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির কারণে সকালেও বৃষ্টি অব্যাহত ছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের ঘটনা চোখে পড়েনি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

শহরের সড়কে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা গেলেও অন্যান্য যানবাহনের উপস্থিতি ছিল না বললেই চলে। সাম্প্রতিক সহিংসতার প্রভাবে সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরের অধিকাংশ সড়ক ছিল প্রায় ফাঁকা।