কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে পাঁচ ধাপে ৪৯৮টি উপজেলার ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।