রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে গঠিত কমিটির কর্মকাণ্ড, ইতোমধ্যে নেওয়া উদ্যোগ এবং সেগুলোর সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় চলমান কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।