বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় এসেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এ বিষয়ে কোনো বক্তব্য না দিলেও সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি। রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভায় দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক উন্নয়ন প্রকল্প, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

এদিকে সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স