
স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে দেশটির হয়ে হয়ে রেকর্ডগড়া ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে অবসরের সিদ্ধান্তের কথা জানান রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে।
পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।
গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে মাঠে নামাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরপরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। সেই ঘটনার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই তারকা।
