রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যুমোহাম্মদ জিহাদ/ফাইল ছবিচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জিহাদ দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকার আব্দুল খালেকের নাতি। তিনি চন্দ্রঘোনা মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।জিহাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।