টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন বাড়ি যাচ্ছে, তেমনি দীর্ঘ ছুটি পাওয়ায় স্বজনদের সঙ্গে কয়েকটি দিন কাটানো আর শিকড়ের টানে সোমবার থেকেই বাড়ির পথে ছুটছেন নগরবাসী।

বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের বাড়তি উপস্থিতি।

দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। এ সুযোগে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ও আত্মীয়স্বজনের কাছে যাচ্ছেন। ফলে ছুটি শুরুর আগেই রাজধানীর বিভিন্ন গণপরিবহন কেন্দ্রে ঘরমুখো মানুষের আনাগোনা বেড়েছে।

সোমবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্যান্য দিনের তুলনায় বেশি যাত্রীর উপস্থিতি দেখা যায়। বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের মধ্যে ছিলো বাড়ি ফেরার তাড়া। কর্মসূত্রে ঢাকায় থাকা মানুষ ছুটি পেয়ে পরিবারের সঙ্গে পূজার সময় কাটাতে গ্রামের বাড়িতে ফিরছেন।

একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখনএকদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।