বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে।

একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এর পরিপ্রেক্ষিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান জ্যোতি। সে সময় নাহিদা আক্তারকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জ্যোতি। এবার তাঁর জায়গায় দলের নেতৃত্বভার উঠল নাহিদার কাঁধে।

আগামী ১০ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠেয় উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে অভিষেক হবে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির।