জাবিতে রিসার্চ সোসাইটি আয়োজিত Training on Research Methodology শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত Training on Research Methodology শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ অক্টোবর রোজ শনিবার বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানের পর উপাচার্য পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন। প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাইমুর রহমান তূর্য অতিথি, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।