
দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য নির্ধারণের ফলে আগের দামের তুলনায় ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। বিইআরসির নির্ধারিত নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এলপিজি বিক্রি করতে হবে।
