৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের সংশ্লিষ্ট ক্যাডারের প্রবেশ পদে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও উল্লেখ করা হয়েছে।