
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগারগাঁও বাণিজ্যমেলার মাঠের একটি অংশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেলগুলো উদ্ধার করে এসআরবি।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অন্তর্গত বোম্ব ডিসপোজাল ইউনিট (এসআরবি) ঘটনাস্থলে পৌঁছে স্থানটি কর্ডন করে।
পরবর্তীতে নিরাপদ পরিবেশে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করছে।
