রাজধানীর বাসাবো এলাকায় তুলার গোডাউনে আগুন

রাজধানীর বাসাবো এলাকায় ঝুট ও তুলার টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে দুপুর ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।