রাজধানীর গোড়ানে কিশোরীর আত্নহত্যা

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ানের মদিনা সড়কের ৬০৪/৪ নং বাসায় অভিমান করে সাবা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার (১৮মে) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবার বাবা বলেন, মোবাইল নিয়ে অভিমান করে আনুমানিক সকাল ১১টা থেকে ১টার মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সে। দ্রুত তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।