
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ব্যাচ শুরু করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকালে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
অনুষ্ঠানে বিকেএসপির রামু কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উপ পরিচালক রোকন উদ্দীন আহমেদ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে চতুর্থ ব্যাচে ৪টি গ্রুপে মোট ১৩৫ জন প্রশিক্ষণ নিবেন।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপির মাধ্যমে সারা দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।
