
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপির ব্যক্তিগত সহকারি ও ভ্রাতৃতুল্য রাজনৈতিক সহযোদ্ধা সালাউদ্দিন ইসলামের একমাত্র সন্তান তামিম ইসলাম আজ ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।
