
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা জারি করা হয়। জানা গেছে, উভয় পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর বাস্তবায়ন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিকে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে না। তবে সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সব সামরিক ইউনিটকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো আংশিকভাবে বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ দ্রুত সব ইউনিটে কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন।
সূত্র: সিএনএন।




