টাকা ছাপানোর বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

বিএনপি সরকার টাকা ছাপাতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেয়া হচ্ছে। ঘন ঘন নীতির পরিবর্তন না করে বিনিয়োগকারীদের জন্য টেকসই নীতি গ্রহণ করা হবে। তবে টাকা ছাপতে চায় না সরকার।

দঅর্থনীতি এমনিতেই চ্যালেঞ্জের মুখে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, তার ওপর নিরতবাচনী ইশতেহার পূরণের লক্ষ্য রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ; ত্রিমুখী চ্যালেঞ্জে সরকার।