
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনও হাজারো লক্ষ্যবস্তু রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এসব লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানা হতে পারে।
শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় এখনও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু” বাকি রয়েছে এবং প্রয়োজন হলে সেগুলোতে দ্রুত অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, একসময় শক্তিশালী হিসেবে বিবেচিত ইরান এখন আগের অবস্থানে নেই। তার ভাষায়, তারা আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।
ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও তীব্র রূপ নিচ্ছে।
তবে এসব মন্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন।




