সাবেক ফুটবলারদের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ উপভোগ করতে কন্যা জাইমা রহমানকে নিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্টেডিয়ামে পৌঁছে তিনি প্রথমে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। পরে লাল ও সবুজ—দুই দলে বিভক্ত সাবেক ফুটবলারদের সঙ্গে আলাদাভাবে ছবি তোলেন। এরপর ডাগআউটে বসে ম্যাচটি উপভোগ করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানে দিনব্যাপী এই আয়োজন করে। সকালে যুব ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা।

এদিন লাল দলের হয়ে মাঠে খেলতে দেখা যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও। আয়োজনটি ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।