
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় রাজধানীর তেল পাম্পগুলোতে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর মতিঝিল, ত্রিমোহনী, বনশ্রীসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড। দু-একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। তেল পাওয়ার জন্য একের পর এক পাম্প ঘুরে বেড়াচ্ছে মানুষ কিন্তু বেশির ভাগ পাম্পেই ঝুলছে অকটেন নেই লেখা।
এছাড়াও ঈদের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায়ও সাময়িক সংকট টাকা দিয়েছে। যদিও মূল সমস্যা চাহিদায়।
