পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-২০ সাফে দারুণ শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন রোনান সুলিভান।

২০২৬ ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ গতকাল শুরু হলেও অভিযানে বাংলাদেশ নেমেছে আজ।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। দুটি গোলই বাংলাদেশ করেছে দ্বিতীয়ার্ধে।

যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে।