ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেকে,রাজধানী ছাড়ছেন অনেক

ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে পরিবার-স্বজনদের সাথে কাটানো ঈদের দিনগুলো। এখন সময় কাজে ফেরার। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ঈদের তৃতীয় দিন সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় ঘরমুখো যাত্রীদের। পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা ছুটির সুযোগে দেশের বিভিন্ন গন্তব্যে সড়কপথের ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নে যেতে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।

ঈদের আগে টিকিট না পাওয়া, অতিরিক্ত ভিড় কিংবা সড়কপথের দীর্ঘ যানজটের আশঙ্কায় অনেকে ঢাকা ছাড়তে পারেননি। ফলে ঈদের পর তারা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে বা ভ্রমণে বের হচ্ছেন।

অন্যদিকে ঈদের তৃতীয় দিনও দিনেও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ ছিল। স্টেশনে প্রতিটি প্ল্যাটফর্মে শত শত মানুষ ট্রেনের জন্য অপেক্ষারত।

গ্রামে যাওয়ার জন্য স্ত্রী-সন্তানকে নিয়ে স্টেশনে এসেছেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী জয়নাল আবেদীন। তিনি  বলেন, ঈদের আগে সড়কপথে দীর্ঘ যানজট ছিল, আবার ট্রেনেও ছিল উপচেপড়া ভিড়। তাই তখন যাইনি। এখন কিছুটা স্বস্তিতেই গ্রামে যাচ্ছি।

জামালপুরগামী যাত্রী কামরুল ইসলামও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ঈদের আগে ট্রেনে অনেক ভোগান্তি ছিল। সন্তান নিয়ে ভ্রমণ করা কঠিন হয়ে যেতো। তাই ঈদের পরের যাত্রাই বেছে নিয়েছি। এখন তুলনামূলক স্বস্তিতেই যেতে পারছি।

ঢাকায় ফিরেছেন রাসেল ট্রেনের যাত্রী। তিনিও জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এক সপ্তাহ আগেই ছুটি নিয়ে গ্রামে যায়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে খুবই ভালো লাগছে। এখন জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে হয়েছে।