সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

রাজধানীর সদরঘাট এলাকায় দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্তারিত আসছে…