
ইরান-ইসরায়েল যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ঢাকার কয়েকটি ফিলিং স্টেশন এখন তেলশূন্য।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে আফতাবনগর টু স্টাফ কোয়ার্টার এর মাঝামাঝি ত্রিমোহনী বাস স্ট্যান্ডের ২টি পাম্প বন্ধ। এতে চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চালকরা। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না পেয়ে অনেককেই রাস্তার পাশে বা বন্ধ পাম্পের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।

কিকো ফিলিং স্টেশনের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক চালক বলেন, সকাল থেকে চারটি পাম্প ঘুরেছি, কোথাও এক লিটার তেলও নেই। আরেক চালক অভিযোগ করেন, এ অবস্থায় রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয়।
ফিলিং স্টেশনের এক কর্মী বলেন, আমরা ১০ দিনের মধ্যে ১ দিন তেল দিতে পারছি। আমাদের কাছে তেলের সরবরাহ পর্যাপ্ত নেই।
